25 March 2026

ভালোবাসা

ভালোবাসা শুধু একটা শব্দ নয়,
এ এক গভীর অনুভূতি।
মাতৃগর্ভের পরম স্নেহে
যে ভ্রূণটি তিলে তিলে বড় হয়ে
পৃথিবীর আলো দেখে—
সেটাও ভালোবাসারই এক রূপ।
প্রতিদিনের অসংখ্য অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েও
ছোট্ট শিশুটি তার সরলতা বজায় রাখে—
ভালোবাসার জোরেই।
এই কঠোর, নির্মম পৃথিবীর মুখোমুখি হয়েও
ভালোবাসাই আমাদের হৃদয়কে
কোমল আর মানবিক রাখে।
ভালোবাসাই প্রতিটা নতুন দিনে
নতুন আশার আলো জ্বালায়,
স্বপ্ন দেখার সাহস যোগায়।
কখনো বাবা-মায়ের স্নেহে,
কখনো দাদা বা আত্মীয়-স্বজনের মমতায়,
কখনো বন্ধুর রূপে,
আবার কখনো একেবারে অপরিচিত কারও উপস্থিতিতে—
ভালোবাসা নীরবে এসে ছুঁয়ে যায় আমাদের জীবন।
আর এই ভালোবাসাই
আমাদের ভালো রাখে।
~🖋️পৌলমী© 

No comments: