12 November 2026

অনুভূতি


ছোটবেলায় শিখেছিলাম অনুভূতি শব্দটা এসেছে অনুভব থেকে, যার বুৎপত্তিগত অর্থ হলো আমাদের ইন্দ্রিয়ের সাহয্যে বোঝা বা উপলব্ধি করা। এখানে কিন্তু পঞ্চ বাহ্যিক ইন্দ্রিয়ের সথে মনন কেউ ধরা হয়। ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, ক্ষোভ, ভালোবাসা, চাওয়া, পাওয়া, ঘৃণা, প্রতিহিংসা - সব কিছুর সাথে যখন তার কর্ম যোগ হয় তখন সেটা অনুভূতিরই একরকম বহিঃপ্রকাশ। এরপর ধীরে ধীরে কালের স্রোত শেখালো অনুভূতির বিবর্তন তত্ত্ব। অনুভূতির সাথে সাথে সামনের ব্যক্তিকে ঠিক কতটা সম্মান, স্নেহ বা ভালোবাসা যায় তার মাপক ও ঠিক হলো। অনুভূতির পুরোপুরি বিপরীতার্থক ধারণাটি হলো কিছু অনুভব না করা। আবার কখনও কখনও এটি তৎভবভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। ভাষার মাধুর্য শুধু কথনে নয়, তার অনুভূতিতেও। মাতৃভাষার মর্যাদা তাই সবসময় সকলের কাছেই সর্বশ্রেষ্ঠ অনুভূতি।  
~🖋️পৌলমী©



No comments: