হাজার জোনাকির আলোর পরে সোনায় মোড়া রোদ,
শরৎচন্দ্রের গল্প শেষে কিছুটা অলস সময় হোক,
খামেরমোড়া চিঠির শেষে টেলিফোনের সুর,
সাদা কালো পর্দার পরে রঙিন স্বপ্নপুর।
সঙ্গে তুমি, আমি আর আমাদের শব্দ জড়ানো সুখ,
হোক না সে খানিক আকাশকুসুম, নীল মেঘছোঁয়া মুখ।
হোক না চাঁদের পাহাড়, দূর অজানার ডাক,
ছোট্টো ছোট্টো খুনসুটিতে কাটুক জীবন পাক।
ফুলে ফুলে সুগন্ধিত আমাদের ছোট্ট কুটির,
কালো রাতের পরে আসুক ভোরের রঙিন নূর।
হাতের মাঝে হাতটা রেখে কাটুক জীবনদিন,
লক্ষ বসন্ত শেষে হোক লক্ষ বৈশাখ রঙিন।
~🖋️ পৌলমী ©
No comments:
Post a Comment